চেয়ে আছে রোদ
চেয়ে আছে ফুল
আছে যত চাঁদ-তারা,
হয়েছে ব্যাকুল।
ভালোবেসে
আজ শেষে
এক ফুল বলে—
থাকে না কোথাও কেউ
বেলা শেষ হলে।
ফুল তাই
ঝরে যায়
তারও আগে স্মৃতি,
রাত কাটে
তবু হায়
কাটে না নিশুতি।

চেয়ে আছে রোদ
চেয়ে আছে ফুল
আছে যত চাঁদ-তারা,
হয়েছে ব্যাকুল।
ভালোবেসে
আজ শেষে
এক ফুল বলে—
থাকে না কোথাও কেউ
বেলা শেষ হলে।
ফুল তাই
ঝরে যায়
তারও আগে স্মৃতি,
রাত কাটে
তবু হায়
কাটে না নিশুতি।
কাল্পনিক বিভাগের আরও কবিতা

রহস্য করো না তো, ঈশিতা— চুলগুলো ছেড়ে দাও বর্ষার বিছানো জলের মতো। তারা অন্তরের আঁকাবাঁকা পাড় ধরে বয়ে চলুক কয়েকটা মাস। এমনই করে সন্ধ্যা হোক; আলো নিভে আস...

সে এক রং দেখেছি আমি মানবীর রূপে দেখেছি হলুদ মেঘ বসন্তে তার চুল হয়ে ভাসে কিছু বাগানে ফুল ফোটে; কিছু ম্লান হয়ে থাকে। আকাশেরও বুঝি আজ— লাল হতে হয় মানবীর ...

শীতের শেষে, অনুশোচনায় একবার এলে তুমি। অনেকটা বসন্তের মতো আলগোছে। নতুন পাতায় যেভাবে ছেয়ে যায় অস্ফুট রোদ, অনেকটা তেমন করেই ছেয়ে গেলে তুমি— অনুশোচনায়। তো...
এই কবিতাটি বাংলা কবিতা, Kobita, কবিতা, আবৃত্তি, আবৃতি, কবিতা আবৃত্তি, নতুন কবিতা, kobita abritti, kobita abriti বিষয়ক।