তারপর বরং এসো এক হাস্যোজ্জ্বল রোদের দিনে
কেমন করে ভাসছে সব— উড়ছে দেখো
শিমুল তুলোর আলিঙ্গনে;
এমন এক দিনে
কতোবার বলেছি তোমারে এক কৃষ্ণচূড়ার বনে।
মনে-মনে ভালোবেসেছি— যেন দেখেছি তোমারে কোনোখানে।
তুমি ভেবে নিলে— এই দেখাই শেষ
তারপর কতদিন কাটে; কাল-অবশেষ।
কতকাল বৃষ্টি ঝরেছে জানো?
তুমি তো জানো-না বেশ।
অঝর ঝরিয়ে—
বরং এসো এক হাস্যোজ্জ্বল রোদের দিনে
এমনই কৃষ্ণচূড়ার বনে; বহুকাল ভিজে থাকা
আমার মনে।



