শীতের শেষে,
অনুশোচনায় একবার এলে তুমি।
অনেকটা বসন্তের মতো আলগোছে।
নতুন পাতায় যেভাবে ছেয়ে যায় অস্ফুট রোদ,
অনেকটা তেমন করেই ছেয়ে গেলে তুমি— অনুশোচনায়।
তোমাকে ভুলে যাওয়ার আজ অনেক দিন হয়।
তবু একদিন এমন শীতের শেষে—
অনুশোচনায় এলে তুমি।
তারপর এলো বসন্ত।
তোমাকেই বলি,
এই বসন্তের থমথমে সুন্দরের মাঝেও থাকে;
অনুশোচনার স্তুতি।
আমি দিন বদলের খামে ভুল করে পাঠাই
একটা নামহীন চিঠি।
শোনো, শীত তো প্রায় শেষের দিকে,
তাই একদিন এমন শীতের শেষে,
অনুশোচনায় এলে তুমি।
— অনুশোচনা



